শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা


আসন্ন শিবচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাই সম্পন্ন হয়। উপজেলা পরিষদ উপ নির্বাচনের যাচাই বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঃ লতিফ মোল্লা, বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাজাহান মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রির্টানিং কর্মকর্তা।

সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

যাচাই বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ প্রার্থীর সকল কাগজপত্র সঠিক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com