সদরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা


ফরিদপুরের সদরপুরে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) এ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত এবং জনবলবৃদ্ধিপ্রশাসনিক অনুমদনেরজন্যও করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার যুগ্মসচিব- উম্মে সালমা তানজিয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষেউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডাঃ মোহাম্মাদওমর ফয়সল এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ- মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(হাসপাতাল) ডাঃ ফরিদ হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের এম ও ডাঃ দেওয়ান মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান- কাজী শফিকুল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা- পূরবী গোলদারসহ ,ফরিদপুর জেলা সিভিল সার্জন- ডাঃ ছিদ্দীকুর রহমান।


Copyright (c) 2019-2026 bzamin24.com