হেলিকপ্টারে এসে সালথায় খেলার সামগ্রী উপহার দিলেন ইমরান তালুকদার


ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়ঝাপ গ্রামের কৃতি সন্তান মোঃ ইমরান তালুকদার।

তিনি শনিবার দুপুর ১টায় হেলিকপ্টারযোগে উপজেলা চত্তরে অবতরন করেন। তার বাল্যবন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের উপস্থিতিতে ঢাকা এলিভেটেড গ্রুপের পক্ষ থেকে তিনি উপজেলা পরিষদে ১০ সেট ফুটবল খেলার সামগ্রী উপহার দেন।

এসময় ইমরান তালুকদারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের প্রফেসর অনন্ত কুমার মালো, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস গোলাম রাব্বানী, তরুন সমাজ সেবক আবু সায়েম হোসেন (টিটন মিয়া) প্রমূখ।

মোঃ ইমরান তালুকদার সাংবাদিকদের বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি রাজনীতির বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো। বর্তমান সময়ে মাদক ও অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। সমাজ থেকে মাদকদ্রব্য প্রতিরোধ করতে যুব সমাজকে খেলা-ধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। খেলা-ধুলার দিকে যুবকরা যদি মনোযোগ দেয় তাহলে মাদক থেকে ফিরে আসা সম্ভব ।


Copyright (c) 2019-2026 bzamin24.com