সালথায় ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন


ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নিরাপত্তার জন্য ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ৪ জন আনসার সদস্য ইউএনওর নিরাপত্তার জন্য আগ্নেঅস্ত্রসহ দায়িত্ব পালন করবে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা আনসার কর্মকর্তা জানান, অনভিপ্রেত ঘটনা ঠেকাতে সারাদেশের ন্যায় সালথা উপজেলায় ৪জন আনসার নির্বাহী অফিসারের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। রবিবার রাত থেকেই তারা নিরাপত্তার কাজে যোগ দিয়েছেন। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী মোহাম্মাদ হাসিব সরকার জানান, গত (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি শুরু করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com