ভূঞাপুরে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণ সামগ্রী বিতরণ


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত গাবসারা ইউনিয়নে দুই শতাধিক বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।

বুধবার (১২ আগস্ট) সকালে র্যাব-১২র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি ওই ত্রাণ বিতরণ তদারকি করেন।

ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, লবন, তেল, চিনি, গুড়াদুধ, দিয়াশলাই ইত্যাদি।

এ সময় র্যাব-১২র সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com