সিরাজগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য ও ঢেউটিন বিতরণ  


সিরাজগঞ্জ সদর উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্হদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মিলনায়তনের সন্মুখ হতে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, সম্বলহীন, বাস্তুহারা, দরিদ্র ছোনগাছা ইউনিয়নের ২৮টি পরিবারের মধ্যে দুইবান করে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

এছাড়াও সয়দাবাদ,কালিয়াহরিপুর, রতনকান্দি, ছোনগাছা, কাওয়াকোলা, খোকসাবাড়ী ও মেছড়া এই সাতটি ইউনিয়নের বানভাসী দুঃস্থ, ৬ হাজার পরিবারের মধ্যে ৬০ মেট্রিক টন চাউল, ৫৮০ প্যাকেট শুকনো খাবার, ১২৩ প্যাকেট শিশু খাদ্য এবং ২০০ বস্তা গো- খাদ্য বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এই ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এস,এম, নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।

ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার অসীম কুমার।

সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা দূর্যোগ ও ত্রাণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক, অফিস সহকারী মো. রাকিব সহ অন্যান্য কর্মচারিগণ উপস্থিত ছিলেন ।


Copyright (c) 2019-2026 bzamin24.com