শিবচরে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ছাত্র নিহত


মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় সাদভী (২০) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শিবচরের পাচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদভী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ঢাকা কলেজ থেকে এ বছরের এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হয় সাদভী। দুপুরের দিকে মোটরসাইকেলটি কাঠালবাড়ি ঘাট পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের পাচ্চরে দ্রুত গতিতে টেনে নিয়ন্ত্রন হারিয়ে গোলচত্বরের উপরে উঠিয়ে দিলে সে গুরুতর আহত হয়।

এ সময় গোলচত্বর দ্বায়িত্বরত শিবচর হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্বার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ফরিদপুরে নেওয়ার পথে দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি ওহিদুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আমরা মরদেহটি উদ্বার করেছি। তার আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত করার জন্য মাদারীপুরে প্রেরণ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com