ফরিদপুরে বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ


ফরিদপুরে বানভাসী মানুষের মাঝে ২য় দিনের মতো রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বানভাসী অসহায় ৬ শতাধিক পরিবারের মাঝে ফরিদপুর জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবির শফির দিনার ব্যক্তিগত উদ্দোগে খাবার বিতরণ করেন। এ নিয়ে যুবলীগ নেতা ২য় দিনের মতো বানভাসী অসহায় ১২০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, ৯নং ডিক্রিরচর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ফারুক মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, জেলা স্বেচ্ছা সেবক লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ প্রমুখ।

যুবলীগ কর্মী জাবির শফি দিনার বলেন, একজন মানুষ হয়ে মানুষের বিপদে পাশে এসে দাঁড়িয়েছি। বানভাসি মানুষেরা বর্তমানে অনেক অসহায় ভাবে জীবন যাপন করছে। তাই আমি আমার সামর্থ অনুযায়ী ব্যক্তিগত উদ্দ্যোগে বন্যার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেয়ার চেষ্টা করেছি। আর আমার এ খাবার বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com