সালথায় করোনাজয়ী তিন পুলিশ সদস্যের কর্মস্থলে যোগদান


করোনা জয় করে ফরিদপুরের সালথা থানায় তিন পুলিশ সদস্যের কর্মস্থলে আবার যোগদান করেছেন। করোনাজয়ী ওই তিনজনকে ফুল দিয়ে বরণ করে নেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।

করোনাবিজয়ী তিনজন হলেন, পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক, কনস্টেবল মো. মামুন ও রাসেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার, উপ-পরিদর্শক মো. মিজানুর রহমানসহ থানার কর্মরত পুলিশ সদস্যরা।

তাদের এই করোনা জয়ে থানার পুলিশদের মাঝে নতুন করে কর্মচঞ্চলতা ফিরে এসেছে।

উল্লেখ্য, পুলিশের ওই তিন করোনা যোদ্ধা গত একমাস আগে সালথা থানায় কর্মরত অস্থায় করোনা শনাক্ত হয়। এরমধ্যে একজন হাসপাতালে ও দুইজন বাসায় আইসোলেশনে চিকিৎধীন ছিলেন।।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com