ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিমুল (৪০) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় উপজেলার ফুলবাড়ি গ্রামের গড়রুা এলাকায় বোরো ধান ক্ষেত দেখতে যায়। ওই সময় আক্মসিক ভাবে বজ্রপাতে মারা যান তিনি। আজিমুল ওই গ্রামে আব্দুল হামিদের ছেলে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) তারিফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনরে পক্ষ থেকে তাঁর দাফন কাজে সহায়তার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com