বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় যমুনা নদীতে মাছের স্থায়ীত্বশীল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে -সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে, এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ। উক্ত কর্মশালার প্রধান আলোচক ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা, মোঃ সাহেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ স্হানীয় সরকার বিভাগ উপ-পরিচালক রায়হানা ইসলাম, জেলা আনসার -ভিডিপির কমান্ড্যান্ট মির্জা সিফাত- ই- খোদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ ।
এছাড়াও সিরাজগঞ্জ সদর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, মৎস্যজীবীগণ কর্মশালায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। প্রধান আলোচক মৎস্য অভয়াশ্রম স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বলিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
তিনি তাঁর উপস্থাপনায় মাছের স্থায়ীত্বশীল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা নদীর সর্বমোট ১২ কিলোমিটার এলাকায় মাছের নিরাপদ আবাস্থল সৃষ্টির মাধ্যমে মা মাছ সংরক্ষণ ও পোনা মাছকে নির্বিঘ্নে বড় হওয়ার সুযোগ সৃষ্টির জন্য মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন