নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু


দিনাজপুরের চিরিরবন্দরের মোহনপুর আত্রাই নদী ব্রীজ সংলগ্ন রাবার ডেম এলাকায় গতকাল মঙ্গলবার ভোর ৬ টায় মাছ ধরার সময় নদীর পানিতে ডুবে পুতুল মাস্টার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত পুতুল মাস্টার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, পুতুল মাস্টার মোহনপুর বীজ সংলগ্ন রাবার ডেম এলাকায় আত্রাই পানির ঘুর্ণিপাকে জাল ফেলেন। এতে তিনি পানির ্রােতে জালসহ ক নদীর পানির গভীরে তলীয়ে যান। সকাল ৬টায় নদীর পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তার বাড়ীর লোকজনকে খবর দেন। পরে বাড়ীর লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com