শিবচরে পল্লী বিদ্যুতের স্টাফসহ আরো ৫ জনের করোনা শনাক্ত


শিবচরে আরো ১ জন পল্লী বিদ্যুতের লাইনম্যানসহ ৫ জন করোনা শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। পল্লী বিদ্যুতের এই কর্মচারী সম্প্রতি ঘূর্নিঝড়ে আম্পানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা থেকে দায়িত্ব পালন শেষে করোনার উপসর্গ নিয়ে শিবচর ফেরেন।

এছাড়াও ৩ জনের বাড়ি দ্বিতীয়খন্ড বলে জানা গেছে। অপর একজন পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বলে জানা গেছে। এনিয়ে শিবচরের ৪৩ জনের করোনা সংক্রমন হলো। সোমবার বিকেলে উপজেলা ও জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস জানান, শিবচরে পল্লী বিদ্যুতের ১ স্টাফসহ ৪ জনের করোনা পজিটিভ এসেছে। আর একজন পদ্মা সেতুতে কর্তব্যরত। শনাক্তের মাধ্যমে আইসোলেশন ও লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com