সালথায় মাস্ক ব্যবহার না করায় ১৪ জনকে জরিমানা


ফরিদপুরের সালথায় মাক্স না পরে চলাফেরা করার কারণে ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

করোনা ভাইরাস (কোভিড১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর ধারাবাহিকথায় আজ (৪ঠা জুন ২০২০) বৃহস্পতিবার সালথা উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ১৪ জন পথচারিকে মোট ৪ হাজার ৮শ ৭০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও ফরিদপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্টেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল। এ সময় উপস্থিত ছিলেন সালথা থানা পুলিশ সদস্য সহ, ভ্রাম্যমান আদালতের পেশকার মো. রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করার জন্য নিয়মিত এই অভিযান চলবে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com