ঠাকুরগাঁও চিনি কলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ-ঘেরাও


বকেয়া তিনমাসের বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও এমডিকে ঘেরাও করে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারিরা । সকাল সাড়ে ১১টায় চিনিকলের শ্রমিক-কর্মচারিরা বেতন-ভাতার জন্য বিক্ষোভ ও ঘেরাও কর্মসুচি পালন করে।

চিনিকলের ৭শ শ্রমিক কর্মচারি বেতন-ভাতা না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে । তাই সকাল থেকে মিল চত্বরে শ্রমিক-কর্মচারীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে।

এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বাংলাদেশ জমিনকে বলেন, চিনি অবিক্রিত ও আর্থিক সংবটের কারনে বেতন তারা পরিশোধ করা সম্ভব হয়নি। অর্থ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com