নোভেল করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় কর্মহীন অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছে ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।
আজ মঙ্গলবার (১৯মে) সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি এবং চাটামবাজার এলাকায় তিন শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, সেমাই ,দুধ ও চিনি বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেকটি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১কেজি চিনি, ১প্যাকেট সেমাই, ১প্যাকেট দুধ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল ,নর্থ চ্যানেল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিসুর রহমান, সদর উপজেলার স্বোচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক একে আজাদ বাদশা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক মাহ্ফুজুর রহমান প্রমুখ।
স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন, দেশ আজ এক ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে পার করছে তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি আমার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দেশের এই দুর্দিনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অসহায় মানুষের হক মেরে খাচ্ছে। গরিব অসহায় মানুষের জন্য বরাদ্ধকৃত চাল,ডাল, তেল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ নগদ অর্থ মেরে খাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জেলায় যাওকিছু ত্রাণ দিচ্ছে তা আবার মুখ চিনে দিচ্ছে। যদি কেউ আওয়ামী লীগ করে তাহলে তাদের দিচ্ছে আর তা না হলে দিচ্ছে না। তবে আওয়ামী লীগ নেতারা অধিকাংশ অসহায় মানুষের নামে আসা ত্রাণ ও নগদ অর্থ নিজেরা লুটেপুটে খাচ্ছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন