কাল থেকে সিরাজগঞ্জে করা যাবে করোনার টেস্ট। বসানো হয়েছে পিসিআর মেশিন গঠন করা হয়েছে টিম। প্রাথমিক অবস্তায় একটু সময় লাগলেও পরে খুব দ্রুত সময়ের মধ্যে করা যাবে। সিরাজগঞ্জে করোনা টেস্ট, প্রথম অবস্থায় ৭দিনে রেজাল্ট পাওয়া যাবে তারপরে প্রতিদিনই পাওয়া যাবে
করোনা মানেই মৃত্যু নয়, সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবেলা সম্ভব মন্তব্য করে অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রফেসর ৮জন, প্রভাষক ৮ জন, ল্যাব টেকনিশিয়ান ৮জনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ৩১জনের একটি টিম গঠন করা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে প্যাকেটজাত নমুনা সংগ্রহ করা হবে। প্রাথমিক পর্যায়ে নমুনা সংগ্রহের রিপোর্ট দিতে এক সপ্তাহ সময় লাগবে। পরবর্তীতে প্রতিদিনের নমুনা সংগ্রহের রিপোর্ট প্রতিদিনই দেয়া সম্ভব হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুর রহমান জানান, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার জন্য (পিসিআর) ল্যাবে আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রম উদ্বোধন হলে উপকৃত হবে সিরাজগঞ্জবাসী।
প্রতিদিনই জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা করোনা সন্দেহে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সগ্রহ করার পর ঢাকা-রাজশাহী ও বগুড়া ল্যাবে পাঠানো হতো। এতে রিপোর্ট আসতেও সপ্তাহখানে সময় লাগতো। এখন থেকে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পাঠানো হলে দ্রুত রিপোর্টও পাওয়া সম্ভব হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন