বোয়ালমারীতে আব্দুর রহমানের পক্ষে ঈদসামগ্রী বিতরণ


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমানের পক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ৫০০ কর্মহীন জনগণের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে চতুল ইউনিয়ন বোর্ড অফিস চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলাওর চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল, গুঁড়ো দুধ, সয়াবিন তৈল ইত্যাদি।

বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগ (একাংশের) আহবায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জান লিটু, যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ ও এসএম শাফিউল্লাহ সাফি, সদস্য ওবায়দুর রহমান মৃধা, ইমরুল চৌধুরী, গোপাল সাহা, হাসান সিকদার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ছাত্রলীগ (একাংশের) নেতা সাহিদুল ইসলাম সোহরাব, সৈয়দ গোলাম মোর্তুজা তমাল, মুরসালিন শ্রাবণ, ফাহিম প্রমুখ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com