বিরামপুরে করোনা আক্রান্ত ব্যক্তির জমির ধান কেটে দিল ছাত্রলীগ


দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গাজীপুর ফেরত উজ্জল গত কয়েকদিন আগে বাড়ি এলে তার করোনা টেস্ট করানো হলে তিনি (কভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হন।

এরপর থেকেই তার পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। যে কারণে তাদের পরিবারের কেউই ঘর থেকে বের হতে পারছেন না । অন্যদিকে মাঠে চলতি বোরো মৌসুমে তাদের আবাদের পাকা ধান দোল খেলছে ফসলের জমিতে। এখনই সেই ধান কাটা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তার পরিবার।

এমন সংকটাপন্ন সময়ে তাদের এ সমস্যার কথা জানতে পেরে বৃহস্পতিবার সকালে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের ২০ সদস্যের একটি টিম সেখানে গিয়ে তাদের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়ে আসে। এমন মহৎ কাজের জন্য এলাকাবাসী তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে খুশি উজ্জলের পরিবারও।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, শুধু লকডাউনকৃত পরিবারই নয়, উপজেলার যে কোন এলাকায় যে কোন কৃষকের পাকা ধান ঘরে তুলতে বিরামপুরের ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com