শিবচরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু


শিবচরে করোনা উপসর্গ নিয়ে লাবলু শিকদার নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এই বৃদ্ধের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুরের ছলেমান শিকদারের ছেলে।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ বাংলাদেশ জমিনকে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধকে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান মৃত ব্যাক্তির স্বজনরা ঐ ব্যাক্তির করোনা উপসর্গ ছিলো দাবি করলে আমরা তার নমুনা সংগ্রহ করেছি, করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বাংলাদেশ জমিনকে বলেন, মৃত ব্যাক্তি যেহেতু শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা তাই ওই থানায় খবর দেওয়া হয়েছে। এই পরিবারের বিষয়ে তারা ব্যবস্থা গ্রহন করবেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com