সদরপুুরে বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র নাথ দাসের পরোলকগমণ


ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র নাথ দাস (৬৮) গতকাল সকাল সাড়ে দশ ঘটিকার সময় ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হসপিটালে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরোলকগমন করেন। সে দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভুগিতেছিলেন।

জানাগেছে, তিনি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে চাকরি করতেন। পাশাপাশি ১৯৮৪ সাল থেকে সদরপুর শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সংগীত শিক্ষক হিসেবে সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার এর নেতৃত্বে ফরিদপুর থেকে একদল পুলিশ এসে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অর্নার শেষে বাইশরশি নুরুল্লাগঞ্জ শ্বশানে তার চিত্রদাহ করা হয়। মৃত কালে তিনি স্ত্রী, পুত্র ও ২ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com