গাইবান্ধায় মাইক্রোবাস চালককে মারপিটের অভিযোগে মহাসড়ক অবরোধ


গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার পুলিশ চাদা না পেয়ে মাইক্রোবাস চালককে মারপিট করার অভিযোগে পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সময় প্রায় আধাঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে ঢাকা- রংপুর মহাসড়ক।

স্থানীয়রা জানান, গাজীপুর থেকে মাইক্রোবাস যাত্রী নিয়ে চলতি লক ডাউন উপেক্ষা করে রংপুরের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি এই সময় গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছিলে পুলিশ মাইক্রোবাসটিকে থামতে সংকেত দেয় কিন্তু পুলিশের কথা অমান্য করে দ্রুত পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের পিছন ধাওয়া করে গোবিন্দগঞ্জ হীরক মোড়ে তাদের আটক করে ড্রাইভারসহ থানায় যেতে বললে গাড়ি চালক এরমান আলীর সাথে পুলিশের কথাকাটা কাটি হলে পুলিশ গাড়ি চালকের গেয়ে হাত তোলে।

এই সময় মহাসড়কের পাশে অবস্থানকারী কিছু শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাঁরা মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে ওই মাইক্রোবাস চালককে মারপিট করেছে এবং তাঁর নিকট চাঁদা দাবি করেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। কিন্তু কিছু সিএনজি চালক পরিস্থিতিকে ভিন্নরূপ নেয়ার জন্য মহাসড়ক অবরোধ করেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে দুই পুলিশ সদস্যকে বগুড়া হাইওয়ে এসপি অফিসে ক্লোজ করা হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com