সদরপুরে কলার বাম্পার ফলন হলেও কলার দাম পাচ্ছে না চাষিরা


ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নে মো. আশরাফুজ্জামানের উদ্যোগে তিন জনে মিলে নদী ভাঙ্গন এলাকার পতিত জমিতে লিস নিয়ে একশত পঞ্চাশ একর জমির উপরে সবরি কলার চাষ করেছে।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কলার বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে ও করোনা সংক্রমণ প্রতিরোধে লক-ডাউন থাকায় যানবাহন ও হাঁট বাজার বন্ধের ফলে কলা নিয়ে বিপাকে পড়েছে কলা চাষিরা। প্রতি বছর স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তাানী করে থাকে।

আশরাফুজ্জামান প্রথমে পঞ্চাশ একর জমির উপরে কলা চাষ করে প্রায় আশি লাক্ষ টাকা খরচ করে পনেরো লক্ষ টাকা লাভ করে সাবলম্বী হয়। লাভের আশায় এ বছরে তিনি আরও একশত একর জমির উপরে কলা চাষ বৃদ্ধি করে। তিনি প্রতি সপ্তাহে বাগান থেকে তিন-চার হাজার কলার ছরা কাটেন।

এ বছর কলার বাম্পার ফলন হলেও বাজারে দাম কম থাকায় লোকসানের বোঝা বইতে হচ্ছে। তাই তিনি লোকসানের হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি কৃষকদের প্রনোদনা থেকে এ খাতে আর্থিক সাহায্যের জন্য জোর দাবি জানিয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com