টাঙ্গাইলে চরাঞ্চলের মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইলের ভূঞাপুরে চরাঞ্চলের কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি ও সোহরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সোহরাব আলী ব্যক্তিগত উদ্যোগে আজ দুপুরে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাকসহ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com