টাঙ্গাইলে নতুন করে আরও ১২জন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলে নতুন করে আরও ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেলদুয়ার উপজেলায় দুইজন, মির্জাপুর উপজেলায় দুইজন, ধনবাড়ি উপজেলায় তিনজন, গোপালপুর উপজেলায় দুইজন ও কালিহাতী উপজেলায় দুইজন ও ভূঞাপুর উপজেলায় একজন। কালিহাতী ও ধনবাড়ি উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হল। আজ বেলা সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বাংলাদেশ জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তার ফলাফল পাওয়া যায়। এতে দেলদুয়ার উপজেলায় দুইজন, মির্জাপুর উপজেলায় দুইজন, ধনবাড়ি উপজেলায় তিনজন, গোপালপুর উপজেলায় দুইজন ও কালিহাতী উপজেলায় দুইজন ও ভূঞাপুর উপজেলায় একজনের ফলাফল পজিটিভ আসে। এ ব্যাপারে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com