খুলনায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু


খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. আনসার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তার বাড়ি মাগুরা সদরে।

করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আনসার নামের সেই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com