দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটের উভয় ফেরি ঘাটে পল্টুনে ঢাকামুখি যাত্রী এবং ঘরমুখি যাত্রীদের উপচে পড়া ভির রয়েছে। এ সময় যাত্রীরা সামাজিক দূত্বে বজায় না রেখে ফেরিতে উঠা নামা করছে। তবে ঘাটে এ সময় কোন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের দেখা মেলেনি।
সোমবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে পল্টুনে শতশত যাত্রী ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এ সময় ঢাকা থেকে শতশত যাত্রী ফেরি পার হয়ে আসছে। তবে যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় না রেখে বরং গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করতে দেখা যায়।
ঢাকা থেকে ফিরে আসা ঘরমুখি যাত্রী সাবিনা সুলতানা বাংলাদেশ জমিনকে বলেন, অভাবের কারণে গ্রামের বাড়িতে যেতে হয়েছে। ঢাকা বসে খাব কি। না খেয়ে তো থাকা যায় না। কর্ম নেই খাবারও নেই। সুতরাং বাড়িতে ফিরে যাচ্ছি। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুন্নাফ জানান, ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। কারণ এত যাত্রী আটকানো সম্ভব নয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বাংলাদেশ জমিনকে জানান, পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার কারণে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌরুটে বর্তমান ২টি রোরো (বড়) এবং ৪টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে। তবে রাতে পণ্যবাহী ট্রাক বেশি থাকলে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়।
তিনি আরও বলেন, ফেরি চলাচল করলে যাত্রী পারাপার করবে। কারণ যাত্রী নিয়ন্ত্রন করে ঘাট ইজারাদার।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন