লালমনিরহাটে পিতা পুত্রের করোনা জয়


লালমনিরহাটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কামরুল ইসলাম ও তার সংস্পর্শে থাকা ৭ বছরের শিশু পুত্র সালমান হোসেন এখন সুস্থ। সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নেওয়ার পর তাদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। আজ রোববার সকাল ১১টায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বাংলাদেশ জমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউপির গুড়িয়াদহ গ্রামের বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত রাজমিস্ত্রি কামরুল ইসলামের গত ১০ এপ্রিল প্রথম করোনা ধরা পড়ে। তিনি জেলার প্রথম করোনা রোগী। এর তিন দিন পর তার সংস্পর্শে থাকা ৭ বছর বয়সী শিশু পুত্র সালমান হোসেনের শরীরেও করোনাভাইরাস ধরা পড়ে।

১৪ দিন চিকিৎসা গ্রহণের পর তাদের ২য় বার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ফলাফল নেগেটিভ আসে। জেলার ১ম ও ২য় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পিতা-পুত্র এখন করোনামুক্ত।


Copyright (c) 2019-2026 bzamin24.com