ঈদগাহের কাজে সিমেন্ট দিলেন সমাজসেবক আব্দুল মালেক


দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা ঈদগাহ্ ময়দানের মাঠ পাকা করণের জন্য ব্যক্তিগত উদ্যোগে নিজ তহবিল হতে ৩০ বস্তা সিমেন্ট প্রদান করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক। সমাজ সেবার পাশাপশি মানব সেবাতেও যিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এহেন সমাজসেবা মূলক কর্মকান্ডে অবিভূত এলাকার সাধারণ জনগণ।

ঈদগাহে মুসল্লীদের ঈদের নামায আদায়ে যাতে কোন রকম অসুবিধা কিংবা প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টি-বাদলে দুঃশ্চিন্তা করতে না হয় সেজন্য বুধবার উক্ত ঈদগাহের মাঠ পাকাকরণ কাজের সময় নিজের অর্থায়নে এসব সিমেন্ট ক্রয় করে তিনি ঈদগাহের উন্নয়নকল্পে সেগুলো দান করেন। এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন এলাকার গরীব-দুঃস্থ্যদের মাঝে তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আব্দুল মালেক বাংলাদেশ জমিনকে বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয়ের দিক নির্দেশনায় ও তার অনুপ্রেরণায় সমাজের উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, যতদিন সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দিবেন, ততদিন সমাজের ও মানুষের সেবাই কাজ করে যাব ইনশাআল্লাহ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com