ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামে পানিতে ডুবে নব শীল নামে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সহপাঠিদের সঙ্গে বাড়ি থেকে অদুরে একটি পুকুরে সাতাঁর কাটতে পানিতে তলিয়ে যায় সে। নবশীল ওই গ্রামের মঙ্গলশীলের ছেলে। উপজেলা আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন এ বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন