দিনাজপুরে আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটি গঠন 


প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমনে বিশ্বব্যাপী ব্যাপকহারে বাড়ছে এর বিস্তৃতি। বাংলাদেশেও অনেক জেলায় বহু মানুষ ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেকেই মৃত্যুবরণও করেছেন। এদিকে দিনাজপুর জেলায় এখন পর্যন্ত ৮ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে।

এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের কৃতি সন্তান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মো. খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সহায়তায় করোনা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে করোনা প্রতিরোধ ও কোভিড-১৯ মোকাবেলায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতাকে আহ্বায়ক ও তৈয়ব উদ্দিন চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক এবং ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলকে সদস্য সচিব করে দুর্গতদের সহায়তা ও ত্রাণ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আজিজুল ইমাম চৌধূরী, আবুল কালাম আজাদ, মো. আলাউদ্দিন, বজলুল হক, এ্যাড. হামিদুল ইসলাম, কামরুল হুদা হেলাল, শাহ রফিকুল ইসলাম, ডাঃ আব্দুল করিম, রনজিৎ কুমার সাহা, সেলিম আখতার চৌধুরী, মীর শরিফুদ্দিন মনি, এ্যাড.সাইফুল ইসলাম।

আলতাফুজ্জামান মিতা জানান, অত্র কমিটি প্রয়োজনে সকলের সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তীতে কমিটির কলেবর আরো বর্ধিত করার ক্ষমতা প্রাপ্ত। মানবিক কর্মকান্ডে সার্বিক ও আর্থিক সহায়তা দানের সার্মথ্য আছে এমন ব্যক্তিদের জেলা শাখা ও অধীনস্থ উপজেলা শাখা সমূহ এবং সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতা-কর্মী, সমর্থক, জেলার বিত্তশালী ব্যবয়ায়ী, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্ণধারদের স্বতঃস্ফুর্ত ও ব্যাক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com