সাতক্ষীরার তালায় ডায়াং মোটর সাইকেল ও ৩০ বোতল ফেনসিডিল সহ শেখ নাহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিণী এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার দোহখোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে শেখ নাহিদ উপজেলার শুভাষিনী এলাকায় দিয়ে খুলনার উদ্দেশ্য যাওয়ার সময় পাটকেলঘাটা থানার এসআই মো. ওহিদুর রহমান ও এসআই আবু তালেব সহ সঙ্গীয় ফোর্সের পুলিশ তল্লাশী করার সময় ৩০ বোতল ফেনিসিডিল সহ একটি ডায়ং গাড়ি আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে