করোনা ভাইরাসের প্রভাবে কর্মক্ষেত্রে যেতে না পারায় বেকার হয়ে পড়েছেন অনেক সাধারণ শ্রমজীবী মানুষ। এতে বিশেষ করে দিনমজুরেরা পড়েছেন বিপাকে।
এমন সংকটময় পরিস্থিতিতে দিনাজপুরের বিরামপুরে কর্ম বেকার এসব মানুষদের জন্য ব্যাক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে চাল, আটা, বেগুন, আলু, টমেটো, করোলা, কাঁচা মরিচ ও মিষ্টিকুমড়া ক্রয় করে। সেগুলো নিয়ে উপজেলার দিওড় ইউনিয়নের বৈদাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে মানবতার বাজার বসিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের একশ দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেগুলো বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক।
আব্দুল মালেক বলেন, এমপি শিবলী সাদিক মহোদয়ের অনুপ্রেরণায় অনুপ্রানিত হয়ে ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোকে নিজের সাধ্যমত সাহায্য-সহযোগীতার চেষ্টা করে যাচ্ছি। সেই সাথে সামর্থ্য অনুযায়ী তাদের মাঝে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করছি। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তিনি সমাজের সকল বৃত্তবানদেরকে নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, গরীব-দুস্থ্যদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।