বিরামপুর সমবায় সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


দিনাজপুরের বিরামপুর উপজেলার সর্ববৃহৎ সমবায় সমিতি বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে সমিতির ৯০০ জন দরিদ্র সদস্যদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- চাল, ডাল ও আটা।

পৌর শহরের প্রফেসরপাড়ায় সমিতির নিজস্ব কার্যালয়ে এসব খাদ্যসামগ্রীর প্যাকেটিং শেষে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেগুলো সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শাহ্ আলম মণ্ডল, সাধারণ সম্পাদক আবেদুর রহমান বিশ্বাস রনি, সদস্য সাইফুল ইসলাম, লতিফুল খবির, রাবেয়া আক্তার বেবী, ফরিদা বেগম, সালেহা বেগম, আফরোজা বেগম, নার্গিস আক্তার, রেজিনা বেগম, শিল্পী বেগম, সাধারণ সদস্য জিয়াউর রহমান ও সমিতির কর্মকর্তা-কর্মচারীরা সমিতির সদস্যদের বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com