রা‌তের আধা‌ঁরে মধ্যবিত্ত ও অসহায়‌দের ঘ‌রে খাদ‌্যসামগ্রী পোঁছে দিচ্ছে তরুণ‌রা 


ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব বেগুনবাড়ী ইউপির একটি গ্রামে প্রবাসী যুবক ও স্থানীয় তরুণদের নিজ উদ্যোগে রাতের আধাঁরে ত্রাণ পৌঁছে যাচ্ছে আশে পাশের এলাকা সহ প্রত্যন্ত গ্রামে।

বুধবার পূর্ববেগুনবাড়ী এলাকার নতুন পাড়া গ্রামে গিয়ে দেখাযায় ,এই সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কর্মহীন দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেন। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা কর্মহীন দুঃস্থদের চাল, ডাল, তেল, লবণ, সাবান তুলে দেন তাদের হাতে।

সংগঠনটির সংশ্লিষ্টরা জানায়,বিভিন্ন পাড়া মহল্লার অনেক মধ্যবিত্তরা থাকেন যারা এ সময়ে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের অনেকেই স্থানীয় জনপ্রতিনিধির কাছে যেতে চান না এসব অনাহারী , অসহায় নারী -পুরুষরা যাতে দু-বেলা দু-মুঠোভাত মুখে দিতে পারেন তার জন্যই এ সংগঠনটির এমন উদ্যোগ।

এদিকে প্রবাসী যুবক ও তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com