গাইবান্ধায় ফুটপাত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দিনে জীবনযাপন  


গাইবান্ধার পৌর পার্ক ও তার চার পাশের অন্তত ৫ শতাধিক ফুটপাট ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানীর দোকান বন্ধ হয়েছে লক ডাউনের পর থেকে। ফলে ফুটপাতের নারী পুুরুষ ব্যবসায়ীর দিন কাটছে খেয়ে না খেয়ে।

দীর্ঘ দিন ধরে পৌর পার্কের চারপাশে ও ভেতরে এবং আাসাদুজাজামান মাকেটের পেছনে শ শ দোকানী ফুটপাতে দোকান করে আসছিল। এখন এ গুলো কোন রকমে পলিথিনে মুড়িয়ে বন্ধ করে রেখেছেণ কর্তৃপক্ষের নির্দেশে। কেনা বেচা বন্ধ থাকা ও লক ডাউনের ফলে পেটের খাবার সংকটে পড়েছেন ফুটপাত ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে পৌর মেয়র আশ্বাশ দিলেও তারা কোন সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছেনা। ফলে ছেলে মেয়ে নিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটছে তাদের


Copyright (c) 2019-2026 bzamin24.com