ভাঙ্গা পৌরসভার চার বাড়ির সদস্যরা হোম কোয়ারেন্টাইনে


ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড পশ্চিম হাসামদিয়া গ্রামের চারটি বাড়ির সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ দুপুরে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখিত বাড়িগুলতে। নিউজ সূত্র ভাঙ্গা উপজেলা প্রশাসন।

সূত্রে জানা যায়, চার পরিবারের সদস্যদের তিনজন ঢাকা থেকে এবং একটি পরিবারের দুজন ভাঙ্গা উপজেলার পাশের থানা শিবচর থেকে জামাই বাড়িতে বেড়াতে এসেছেন। করোনা সংক্রমিত বা কোন উপসর্গও তাদের দেখা দেয়নি। ভয়ের কিছু সৃষ্টি হয়নি বলে প্রাথমিকভাবে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান, বাংলাদেশ জমিনকে জানান, স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড পশ্চিম হাসামদিয়া গ্রামের চারটি পরিবারের মধ্যে মাদারীপুরের শিবচর থেকে জামাই বাড়িতে বেড়াতে এসেছেন শশুর শাশুড়ি, তাবলীগ জামাত করে নিজের বাড়িতে এসেছেন একজন, নারায়গঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে বাড়িতে এসেছেন অপর এক যুবক এবং ঢাকার গাজীপুর থেকে নিজের গ্রামের বাড়িতে এসেছেন অপর এক ব্যবসায়ী।

এমন খবরের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বয়ে একটি পরিদর্শক টিম সরেজমিনে সেখানে যাওয়ার পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে চারটি চার বাড়ির পরিবারের সদস্যদের ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com