করোনা রোধে সালথায় সেনাবাহিনী-পুলিশের টহল জোরদার


ফরিদপুরের সালথায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় টহল আরও জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপজেলা সদর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে প্রতিনিয়ত টহল দিচ্ছেন।

এ সময় সেনাবাহিনী মাইকিং করে লোকজনকে সচেতন ও সতর্ক করতে দেখা গেছে। জরুরী প্রয়োজনে মাস্ক ছাড়া ও বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান সব সময় বন্ধ থাকবে। ঔষুধ ও চিকিৎসা সেবালয় ২৪ ঘন্টা খোলা থাকবে। সরকারের এ নির্দেশ অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তি ও জরিমানার বিধান রয়েছে। তাই সকলকে সুরক্ষিত রাখার জন্য ঘরে থাকার আহব্বান করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com