গোবিন্দগঞ্জ সরকারি কলেজকে চিকিৎসা কেন্দ্র না করার দাবিতে মানববন্ধন


গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় অবস্থিত সরকারি কলেজে করোনা ভাইরাসে আইসোলেশন হাসপাতাল না করার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল রবিবার দুপুরে দিকে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় শিক্ষার্থী রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসনের ছাত্রী মোছাঃ জেরিন আকতার, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী আব্দুর নুর, মোকলেছুর রহমান, জগন্নাথপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমুখ।

তারা বলেন, দেশ এখন করোনা ভাইরাসে আক্রান্ত তাই এর চিকিৎসাসেবা কেন্দ্র ঘনবসতি এলাকায় স্থাপণ না করে এ উপজেলায় অনেক সরকারি ফাঁকা জায়গা রয়েছে, সেখানে করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় বাসিন্দাদের কথা চিন্তা করে এ চিকিৎসা কেন্দ্র স্থাপন করার দাবি জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com