গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে ঢাকায় থেকে আসা একজন রোগী অসুস্থ অনুভব করলে শালমারা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসায় সুস্থ্য না হওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম তার ননুনা সংগ্রহ করেছে।
পরে করোনা ভাইরাস সংক্রমন ধরা পরায় মিরাপাড়া গ্রাম কে লক ডাউন ঘোষণা ও মহিমাগঞ্জ ইউনিয়নের মোনার মোড়ের একজন ডাক্তার সংক্রমনে জড়িত থাকায় তাকে হোম কোয়ারান্টাইনে থাকার জন্য নির্দেশ করেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মন,থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মজিদুল ইসলাম, উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন পরিষদের ভাঃ চেয়ারম্যান আইয়ুব আলী,মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল উপস্থিত ছিলেন।