ঢাকা থে‌কে ঠাকুরগাঁও প্রবেশ প‌থে ১০‌টি যাত্রীবাহী গাড়ি আটক ! 


করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রো‌ধে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এমন নি‌ষেধাজ্ঞার প‌রেও ঢাকা থে‌কে ১০‌টি যাত্রীবাহী গা‌ড়িতে ৯০জন যাত্রী নি‌য়ে ঠাকুরগাঁও‌‌য়ে প্রবেশ করার পর তা আটক ক‌রে পুলি‌শ।

বৃহস্প‌তিবার ভো‌রে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে সদর থানার পু‌লি‌শের এক‌টি দল ওই সব গা‌ড়ি আটক ক‌রে জগন্নাথপুন যুব উন্নয়ন প্রশিক্ষণ কে‌ন্দ্রে নি‌য়ে যায়।

এ সময় ১০‌টি গা‌ড়ির বাসচালক ও হেল্পার‌ সহ মোট ২০জন‌কে আটক ক‌রে সেখা‌নে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে তা‌দের প্রত্যেক‌কে ১মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ৫০হাজার টাকা জ‌রিমানা প্রদান ক‌রেন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রিট ও নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন।

নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ব‌লেন,আটককৃত ওই সব গা‌ড়ির ড্রাইভার ও চাল‌কের সহকারীকে দন্ড ও জ‌রিমানা প্রদান ক‌রে জেলহাজ‌তে প্রেরণ করা হয়। গা‌ড়ি‌তে থাকা ৯০জন যাত্রী‌কে স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্রের হোস্টেলে হোমকোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ত‌বে জেলা সি‌ভিল সার্জন কার্যালয় থে‌কে এক‌টি মে‌ডি‌কেল টিম আস‌বে যাত্রী‌দের স্বাস্থপরীক্ষা কর‌তে। স্বাস্থ‌্য পরীক্ষার প‌রে যাত্রীদের বিষ‌য়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হ‌বে।


Copyright (c) 2019-2026 bzamin24.com