গাইবান্ধায় অক্সফ্যামের সহযোগিতায় ৫৫৫ পরিবারে হাইজিং কিটস্ বিতরণ


করোনাভাইরাস সংক্রমের ঝুঁকি রোধে গাইবান্ধা সদর উপজেলার গৃহবন্দী অতিদরিদ্র ৫৫৫ পরিবারের মাঝে আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় হাইজিং কিটস বিতরণ করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

সোমবার সকালে সরকারের নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগম ও ব্যক্তিগত দুরত্ব অনুসরণ করে গাইবান্ধার বোয়ালী ইউনিয়ন থেকে ত্রাণ বিতরণ করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.এম মাজেদ উদ্দিন খাঁনসহ গণ উন্নয়ন কেন্দ্রের ত্রাণ কাজে নিয়োজিত কর্মীগণ।

প্রত্যেক পরিবারকে ১০টি করে গোসল করা সাবান, কাপড় কাঁচা গুড়ো সাবান ১কেজি, স্যানিটারি ক্লোথ ৮ পিস, ২০ লিটারের একটি হ্যান্ড ওয়াশিংডিভাইজ বালতি, সার্জিক্যাল মাস্ক ৫০টি ও সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com