সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে ঝিনাইদহে সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে। শনিবার সকাল থেকে শহরে টহল শুরু করে। শহরের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, বাস টার্মিনাল, বাইপাস এলাকায় জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা চেকপোস্ট শুরু করে।
কাচা বাজারে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করার পরার্মশ দেন। অকারণে বাড়ির বাইরে আসা মানুষের ঘরে থাকার নির্দেশ দেন। এছাড়াও দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।