ঠাকুরগাঁও‌য়ে করোনা সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে ত্রাণ বিতরণ


ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কর্মহীন দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেন ।করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা কর্মহীন দুঃস্থদের চাল, ডাল, তেল, লবন, সাবান তুলে দেন তাদের হাতে।

আজ রোববার সকাল ১১টায় উপজেলার আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের ব্যবস্থাপনায় উপজেলার আব্দুর রশিদ ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক-দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।

জেলায় এ পর্যন্ত ২২হাজার ৬শ ৩৩ টি পরিবারের মধ্যে ২ শ ২৬ দশমিক ৩৩ মে:টন খাদ্য সহায়তা বিতরন করা হয়। অপর দিকে ২ হাজার ৩শ৩৫ টি পরিবারের মাঝে মোট ৯ লাখ নগদ অর্থ প্রদান করা হয়েছে। আরও ১ শ ৮৭ দশমিক ২শ ১৪ মেঃ টন খাদ্য ও ৩ লাখ ৪ হাজার নগদ অর্থ মজুদ আছে এ তথ্য জানান জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।


Copyright (c) 2019-2026 bzamin24.com