করোনা ভাইরাস সংক্রমণের ভিত্তিতে বাংলাদেশের পাঁচটি এলাকাকে পয়েন্ট আউট করেছে আইডিসিআর। এ পাঁচটি এলাকাকে করোনা ডেঞ্জার জোন/ক্লাস্টার'স: হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চিহ্নিত এলাকা পাঁচটি হল যথাক্রমে ১. নারায়ণগঞ্জ ২.বাসাবো, খিলগাঁ, ঢাকা ৩. টোলারবাগ মিরপুর, ঢাকা ৪. শিবচর, মাদারিপুর ৫. গাইবান্ধা।
আজ ৫ এপ্রিল রোববার আইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায় আইডিসিআর। এ পাঁচটি ক্লাস্টারের আওতাভুক্ত এলাকাগুলোতে প্রশাসনকে বাড়তি নজরদারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।