সালথার আটঘর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন


ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছেন। রবিবার সকাল ১১টায় ইউনিয়নের পাঁচপাখিয়া ও সোনমাংশা গ্রামে ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও একটি করে সাবান বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যানের বাবা মো. লিয়াকত আলী খাঁন, সমাজ সেবক সাব্বির হোসেন প্রমুখ।

ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, আটঘর ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকারী ভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রান দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় সকল দরিদ্র মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।

আমি আজ রোববার ৪০ জন দরিদ্র পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিব। আমার ইউনিয়নের কোন গরিব মানুষ না'খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। আমি আটঘর ইউনিয়ন বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানাচ্ছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com