মাদারীপুর জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহমেদ হাওলাদার তার নিজ উদ্যোগে প্রায় চারশত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করলেন। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা, তালতলাসহ ৯ টি ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সন্ধায় আ'লীগ নেতা ইলিয়াছ আহমেদ হাওলাদার বলেন, মাদারীপুরকে করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নিত্যপ্রয়োজনিয় দোকান ছাড়া সবই বন্ধ রয়েছে, এতে সবচেয়ে বিপদগ্রস্ত স্বপ্ল আয়ের লোকজন। আমি জনসমাগম এড়াতে গত তিনদিন ধরে চারশো পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
প্রতি ব্যাগে আট কেজি চাল, ডাল এক কেজি, আলু দুই কেজি, লবণ এক কেজিসহ বারো কেজি খাদ্যসামগ্রী ছিল। এছাড়াও চল্লিশ পরিবারকে নগদ পাঁচশত করে টাকা প্রদান করেছি। বর্তমান দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে জনগনের পাশে থেকে তাদের সহযোগী করব। এ সময় তিনি সকলকে সচেতন থাকার কথা বলেন।