দুঃস্থ্যদেরকে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আব্দুল মালেক


করোনা প্রাদুর্ভাবের ফলে সারাদেশে জরুরী অবস্থা বিরাজ করায় কর্মক্ষেত্রে যেতে না পারায় বেকার হয়ে পড়েছেন অনেক খেঁটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ। এই অবস্থায় বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের অনেকেই অনাহারে বা কেউ অর্ধাহারে দিন যাপন করছেন।

এমন সংকটময় পরিস্থিতিতে কর্ম বেকার হয়ে পড়া এসব মানুষদের খোঁজ-খবর নিয়ে ব্যাক্তিগত উদ্যোগে নিজের অর্থায়নে চাল, আলু ও লবণ ক্রয় করে শুক্রবার সেগুলো প্যাকেটিং করে ওইসব পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের এক বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক।

আব্দুল মালেক বলেন, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের অনুপ্রেরণায় দিওড় ইউনিয়নের তিন শতাধিক গরীব-দুঃস্থ্য পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে তিনি সমাজের সকল বৃত্তবানদের এগিয়ে আসারও আহ জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com