ঠাকুরগাঁও‌য়ে অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকাগামী বাস আটক


সরকারি নিষেধাজ্ঞা থাকার প‌রেও গোপ‌নে অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হওয়ার প্রাক্কা‌লে মৌ‌মিতা প‌রিবহন না‌মে এক‌টি বাস‌কে আটক ক‌রে‌ ভ্রাম‌্যমান আদালত।

 

শুক্রবার সন্ধ‌্যায় বাস‌টির চালক ও কাউন্টার মাস্টার‌কে আটক ক‌রে তিনজনকে ১ মা‌সের কারাদণ্ড দেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, গা‌ড়ি চালক সদর উপ‌জেলা জগন্নাথপুর এলাকার আব্দুল্লাহ ও কাউন্টার মাস্টার পার‌ভেজ।

এ বিষ‌য়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, দণ্ডপ্রাপ্তরা অত‌্যন্ত গোপনীয় ভা‌বে যাত্রী সংগ্রহ ক‌রে ঢাকার উ‌দ্দেশ‌্য রওয়ানা হ‌চ্ছিল। এমন সংবাদ পে‌য়ে সেখা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে দুইজনকে আটক ক‌রি।

প‌রে সেখা‌নে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে তা‌দের‌কে ১ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প‌রে বা‌সে থাকা যাত্রী‌দের না‌মি‌য়ে দেয়া হয় এবং তা‌দেরকে নিজ নিজ বা‌ড়ি‌তে থে‌কে সরকা‌রি ও স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের নি‌র্দেশনা মে‌নে চলার ‌নি‌র্দেশনা দেয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com