অজ্ঞাত লাশ পড়ে আছে রাস্তায়, করোনা আতঙ্কে পাশে নেই কেউ


অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) রাস্তার পাশে পড়ে আছে। ওপরে উড়ছে মশা-মাছি, প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে কেউ পাশেও যাচ্ছিল না, আশপাশের লোকজনেরা বলাবলি করছিল হবে কোনো এক পাগল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কর্ণফুলী থানা পুলিশ।

দেখে বুঝা যাচ্ছে মারা গেছে প্রায় কয়েক ঘন্টা আগে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল তিনটায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফাজিলখার হাটের দক্ষিণ পাশে সড়কের ধারে। বিষয়টি নিশ্চিত করেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ নাছির।

তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি লাশটি পড়ে আছে। করোনা ভাইরাসের আতঙ্কে এগিয়ে আসছে না কোন লোকও। সব ভয় দূর করে দেখলাম লোকটি মারা গেছে অনেক আগে।

শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন। অনেক চেস্টা করেও পাওয়া যায়নি পরিচয়। সবাই বলেছিল পাগল। অবশেষে পুলিশ সদস্যদের সহযোগিতার দাফন করলাম স্থানীয় একটি কবরস্থানে।


Copyright (c) 2019-2026 bzamin24.com